রবিবার, জুলাই ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

গোল্ডেন জুবিলির ইউনিট বেচবে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ৬০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছে ফান্ডটির স্পন্সর আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ফান্ডটির উদ্যোক্তা আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের হাতে থাকা কোম্পানিটির ১ কোটি ৭০ লাখ ইউনিটের মধ্যে ৬০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক বা ব্লক মার্কেটে আলোচিত শেয়ার বিক্রি সম্পন্ন করবে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট।

২০২২ সালে ডিএসইতে তালিকাভুক্ত হওয়া ‘এ’ ক্যাটাগরির আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের মোট ইউনিট সংখ্যা ১০ কোটি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৭০ শতাংশ ইউনিট রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *