বুধবার, জুলাই ২২, ২০২৬
এক্সক্লুসিভ

বেঙ্গল ইসলামি লাইফ কর্তৃক গোষ্ঠী তাকাফুল মৃত্যু দাবি ও সার্ভিস বেনেফিট চেক প্রদান

নিজস্ব প্রতিনিধি :বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. এ. রব খানের মৃত্যুতে গ্রুপ বীমা ও অন্যান্য সার্ভিস বেনেফিটসহ ৪৫ লাখ ৬০ হাজার ৩৫৪ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। সম্প্রতি কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. আমিন হেলালী তার পরিবারের নিকট চেকটি হস্তান্তর করেন।
এসময়ে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আওলাদ হোসেন, এইচআর বিভাগের প্রধান মোহাম্মদ সফিকুল ইসলাম, স্মার্ট-আমানাহ প্রকল্প প্রধান মো. মিরাজ ভূইয়া, স্মার্ট-ড্রিম প্রকল্প প্রধান মো. ওমর ফারুক প্রমুখ।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০২৪ সালের ৩০ ডিসেম্বর স্ট্রোক জনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও স্মার্ট প্রকল্পের প্রধান এম. এ. রব খান ইন্তেকাল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *