বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

গ্রাহকদের সুখবর দিল গ্রামীণফোন

ফোরজি ও ফাইভজি স্মার্টফোন কেনাকে আরও সহজ ও সাশ্রয়ী করতে ‘পে-লেটার’র মাধ্যমে বিকাল ও সিটি ব্যাংকের সাথে যৌথ সেবায় যুক্ত হলো শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন।
এর মাধ্যমে যোগ্য বিকাশ গ্রাহকরা অ্যাপ থেকে সিটি ব্যাংকের জামানতবিহীন ক্ষুদ্র ঋণ সেবা – ‘পে-লেটার’ ব্যবহার করে ‘গ্রামীণফোন এক্সপেরিয়েন্স’ এবং এর বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট থাকা স্মার্টফোন পার্টনার ব্র্যান্ড সেলস পয়েন্ট থেকে স্মার্টফোন কিনতে পারবেন।
পে-লেটার সেবা ব্যবহার করে গ্রাহকরা বিকাশ অ্যাপ থেকে তাৎক্ষণিকভাবে পেমেন্ট করতে পারবেন, এক্ষেত্রে তাকে ৫০০ টাকা থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ দেওয়া হবে। গ্রাহক কোনো ইন্টারেস্ট ছাড়াই ৭ দিনের মধ্যে সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে পারবেন, তা না হলে, পে-লেটার -টি ৩ মাসের ক্ষুদ্র ঋণে পরিণত হয়ে যাবে এবং বার্ষিক ৯% হারে ইন্টারেস্ট প্রযোজ্য হবে।
এদিকে ৬ মাসে পরিশোধ পদ্ধতিতে গ্রাহককে ২০ শতাংশ ডাউনপেমেন্ট শুরুতেই দিতে হবে এবং বাকি ৮০ শতাংশ পে-লেটারের মাধ্যমে সমান কিস্তিতে ভাগ হয়ে প্রতি মাসের নির্দিষ্ট তারিখে স্বয়ংক্রিয়ভাবে পরিশোধ হয়ে যাবে। এক্ষেত্রেও বার্ষিক ৯% হারে ইন্টারেস্ট প্রযোজ্য হবে। গ্রাহকরা চাইলে নির্ধারিত তারিখের আগেও টাকা পরিশোধ করে দিতে পারবেন।
এছাড়া, স্মার্টফোন গ্রাহকদের বর্ধিত ডিজিটাল চাহিদা পূরণের লক্ষ্যে সাশ্রয়ী ডাটা প্যাকেজ নিয়ে এসেছে গ্রামীণফোন। মাইজিপি অ্যাপ থেকে ১৯৯ টাকায় ৩০ দিন মেয়াদে ৭জিবি (৪জিবি রেগুলার ও ৩জিবি সোশ্যাল মিডিয়া) ইন্টারনেট প্যাকেজ কিনতে পারছেন গ্রাহকরা। স্মার্টফোন কেনার তারিখ থেকে ৬ মাস পর্যন্ত একজন গ্রাহক যতবার ইচ্ছা ততবার অফারটি গ্রহণ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *