বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
প্রাইস সেনসিটিভ ইনফর্মেশন

গ্রিনডেল্টা ইন্সুরেন্স এর তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮১ পয়সা, আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৮৬ পয়সা ।
অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫) কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৩ টাকা ৬৩ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ৭১ পয়সা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৯ টাকা ৯৮ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *