চলতি সপ্তাহে আসছে চার কোম্পানির ডিভিডেন্ড
পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি সপ্তাহে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো-ইউনিলিভার কনজিউমার কেয়ার, ইস্টার্ন ব্যাংক, ডেল্টা ব্র্যাক হাউজিং ও আইডিএলসি ফাইন্যান্স।
কোম্পানিগুলোর মধ্যে ইউনিলিভার কনজিউমার কেয়ারের বোর্ড সভা আগামী ৯ মার্চ বিকাল সাড়ে ৩টায়, ইস্টার্ন ব্যাংকের ১০ মার্চ বিকাল ৩টায়, ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ১১ মার্চ বিকাল পৌনে ৫টায় এবং আইডিএলসি ফাইন্যান্সের ১২ মার্চ দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর ২০২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।
