বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
এক্সক্লুসিভ

চলতি সপ্তাহে আসছে তিন কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

পূঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির বোর্ড সভা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। কোম্পানি তিনটি হলো স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি ও বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

স্ট্যান্ডার্ড সিরামিক

কোম্পানিটির বোর্ড সভা ২৭ ফেব্রুয়ারি বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৯ টাকা ৩ পয়সা। আগেরঅর্থবছরে লোকসান ছিল ২ টাকা ৯৯ পয়সা। সমাপ্ত ২০২৩ অর্থবছরে স্ট্যান্ডার্ড সিরামিকসের শেয়ার প্রতি নিট দায় হয়েছে ১৪ টাকা ৮২ পয়সা। আলোচ্য অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ।

ইউনাইটেড ইন্স্যুরেন্স

কোম্পানিটির বোর্ড সভা ২৭ ফেব্রুয়ারি বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

সমাপ্ত ২০২৩ অর্থবছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮১ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৪০ পয়সায়।

লাফার্জহোলসিম বাংলাদেশ

কোম্পানিটির বোর্ড সভা ২৯ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) লাফার্জহোলসিম বাংলাদেশের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৮৫ পয়সা। বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৯ পয়সায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *