রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

চলতি সপ্তাহে আসছে ৫ কোম্পানির ডিডিভিডেন্ড-ইপিএস

চলতি সপ্তাহে (২৬-৩০ মে) শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদ করা হবে। ডিএসই ও লঙ্কাবাংলা সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- দেশ জেনারেল ইন্সুরেন্স,তাকাফুল ইন্সুরেন্স, আমান কটন,খান ব্রাদার্স ও স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে দেশ জেনারেল ইন্সুরেন্স ও তাকাফুল ইন্সুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

অন্যদিকে, আমান কটন, খান ব্রাদার্স ও স্ট্যান্ডার্ড সিরামিকঅর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

দেশ জেনারেল ইন্সুরেন্স ও তাকাফুল ইন্সুরেন্স একই সভায় ৩১ মার্চ, ২০২৪ সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

কোম্পানিগুলোর মধ্যে ,তাকাফুল ইন্সুরেন্সের বোর্ড সভা ২৬ মে সন্ধ্যা ৭টায় এবং দেশ জেনারেল ইন্সুরেন্সের বোর্ড সভা ২৯ মে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, আমান কটনের বোর্ড সভা ২৬ মে বিকাল সাড়ে ৪টায়, খান ব্রাদার্সের ২৬ মে বিকাল ৩টায় এবং স্ট্যান্ডার্ড সিরামিকের ২৬ মে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *