শুক্রবার, জুন ২৬, ২০২৬
আজকের সংবাদ

চার ব্রোকারেজ হাউজের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চারটি ব্রোকারেজ প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি (অথরাইজড রিপ্রেজেন্টেটিভ) প্রত্যাহারের তথ্য প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেডের (ডিএসই ট্রেক নম্বর-১৬৩) একজন অনুমোদিত প্রতিনিধি মো. জাবেদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
এছাড়া সাবভ্যালি সিকিউরিটিজ লিমিটেডের (ডিএসই ট্রেক নম্বর-১৬৮) অনুমোদিত প্রতিনিধি সৈয়দ শাহ লাকিত উল্লাহর অনুমোদনও প্রত্যাহার করা হয়েছে।
অন্যদিকে, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের (ডিএসই ট্রেক নম্বর-২৩৭) অনুমোদিত প্রতিনিধি মো. সোহেল রানাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে ডিএসই।
একই সঙ্গে ওয়ান সিকিউরিটিজ লিমিটেডের (ডিএসই ট্রেক নম্বর-২৪১) অনুমোদিত প্রতিনিধি মোখলাসুর রহমানের অনুমোদনও প্রত্যাহার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *