মঙ্গলবার, জুন ৯, ২০২৬
আজকের সংবাদ

চেয়ারম্যান নিয়োগের পর ৫ দিনে ইসলামী ব্যাংক থেকে ৩,৫০০ কোটি টাকা উত্তোলন

নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে চলমান বিতর্ক ও গ্রাহকদের উদ্বেগের মধ্যে গত পাঁচ কার্যদিবসে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে ৩ হাজার ৫০০ কোটি টাকার বেশি অর্থ উত্তোলন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছ
ব্যাংকের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশিদ আলমের নিয়োগের পর অর্থ উত্তোলনের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে
একজন কর্মকর্তা জানান, তার নিয়োগের পর প্রথম চার কার্যদিবসে (১ থেকে ৪ জুন) পর্যন্ত গ্রাহকরা প্রায় ২ হাজার ৫৭০ কোটি টাকা তুলে নেন। বিভিন্ন শাখা থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, গত (৭ জুন) এক দিনেই প্রায় ১ হাজার কোটি টাকা উত্তোলন হতে পারে বলেও তিন কর্মকর্তা
গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশিদ আলমকে নিয়োগ দেওয়া হয়। ১ জুন তার দায়িত্ব গ্রহণের কথা থাকলেও ওই দিন ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভের কারণে নির্ধারিত বোর্ড সভা বাধাগ্রস্ত
তবে তার নিয়োগকে কেন্দ্র করে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু হয়। এতে ওই দিনের নির্ধারিত বোর্ড সভা বাধাগ্রস্ত হয়, কারণ বিক্ষোভের কারণে খুরশিদ আলম তার প্রথম কর্মদিবসে উপস্থিত হতে পারেননি। পরে কেন্দ্রীয় ব্যাংক সভাটি অনলাইনে আয়োজনের নির্দেশ দেয়।
একই দিনে ব্যাংক কর্মকর্তাদের বিক্ষোভের মধ্যেই তৎকালীন চেয়ারম্যান জুবাইদুর রহমান পদত্যাগ করেন।
ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন স্বীকার করেন, কিছু গ্রাহক তাদের আমানত তুলে নেওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘আমি গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানাই। এই মুহূর্তে আতঙ্কিত হয়ে টাকা তোলার কোনো কারণ নেই।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে যেকোনো ঋণ অনুমোদন কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। আমি আশা করি, বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের উদ্বেগ দূর করতে এবং বর্তমান পরিস্থিতি সমাধানে এগিয়ে আসবে।’
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বলেন, ‘আমরা ইসলামী ব্যাংককে পর্যবেক্ষণে রেখেছি। গ্রাহকরা নগদ টাকা তুলে নিচ্ছেন নাকি অন্য ব্যাংকে স্থানান্তর করছেন, সেটিও আমরা নজরদারি করছি।’
তিনি আরও উল্লেখ করেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পরও ব্যাংক সংকটে পড়েছিল এবং তখন বাংলাদেশ ব্যাংক তারল্য সহায়তা দিয়েছিল। আমাদের সংশ্লিষ্ট বিভাগ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে
তবে নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগের মাত্র পাঁচ দিনের মধ্যেই ব্যাংকটি প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকার আমানত হারিয়েছে বলে জানা গেছে।
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাংকটির কর্মকর্তা ও গ্রাহকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল (৭ জুন) মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে নতুন কর্মসূচিও ঘোষণা করা হয়।
বিক্ষোভকারীদের প্ল্যাটফর্মের সভাপতি নূর নবী মানিক দাবি করেন, খুরশিদ আলমকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। তিনি আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশব্যাপী দুই ঘণ্টার ‘কলম বিরতি’ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেন।
তিনি আরও দাবি করেন, কথিত অনিয়মের মাধ্যমে এস আলম গ্রুপের অধিগৃহীত ইসলামী ব্যাংকের ৮২ শতাংশ শেয়ার বিক্রি করে বকেয়া ঋণ সমন্বয় করতে হবে।
মানিক হুঁশিয়ারি দিয়ে বলেন, খুরশিদ আলমকে ব্যাংকে প্রবেশ করতে দেওয়া হবে না এবং কোনো ঋণখেলাপি বা অভিযুক্ত পরিচালককে ব্যাংকের বোর্ডে রাখা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *