জমি কিনবে ব্র্যাক ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক পিএলসিকে জমি কেনার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৮ মে) ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে এ অনুমতি পেয়েছে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকটি প্রধান কার্যালয় নির্মাণের জন্য জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। রেজিস্ট্রেশন ও আনুষাঙ্গিক ব্যয়সহ জমি কেনার মোট ব্যয় ধরা হয়েছে ৩০০ কোটি টাকা।
ব্যাংকটি রাজধানীর কোন এলাকায় এবং কী পরিমাণ জমি কিনবে তা প্রকাশ করেনি।
