জিপিএইচ ইস্পাতের বোনাস ডিভিডেন্ড অনুমোদন
পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি জিপিএচই ইস্পাত লিমিটেডের ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
বোনাস ডিভিডেন্ডের প্রস্তাব কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা অনুমোদন করার পর তা ইস্যু কারর জন্য বিএসইসির কাছে আবেদন করা হয়। যা সম্প্রতি বিএসইসি অনুমোদন করেছে
