বুধবার, জুন ১০, ২০২৬
এক্সক্লুসিভ

জুট স্পিনার্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে ১৯৮টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে জুট স্পিনার্স লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৬ টাকা ১০ পয়সা বা ৬ দশমিক ১৫ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ৫ দশমিক ২৬ শতাংশ। আর ১ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক ৭৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এশিয়াটিক ল্যাবরেটরিজের ৪ দশমিক ০৮ শতাংশ, জিল বাংলা সুগার মিলসের ৩ দশমিক ৯৩ শতাংশ, দুলামিয়া কটনের ৩ দশমিক ৮৩ শতাংশ, সালভো কেমিক্যালের ৩ দশমিক ৭১ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৩ দশমিক ২৬ শতাংশ, এম এল ডাইংয়ের ৩ দশমিক ২২ শতাংশ এবং নাহি এ্যালুমিনিয়ামের শেয়ার দর ৩ দশমিক ১৫ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *