বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

জুবায়েদ আহমেদের মৃত্যুতে ডিএসই‘র গভীর শোক

ফরচুন সিকিউরিটিজ (প্রা.) লিমিটেডের (DSE TREC # 147) শেয়ারহোল্ডার প্রতিনিধি ও TREC হোল্ডারের ব্যবস্থাপনা পরিচালক জুবায়েদ আহমেদ আদেল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, জুবায়েদ আহমেদ আদেল ৭ মার্চ, ২০২৫ (শুক্রবার) নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের জ্যামাইকা হাসপাতালে EST সময় সকাল ৮:০০ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
উল্লেখ, জুবায়েদ আহমেদ আদেলের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সমস্ত TREC হোল্ডার এবং শুভাকাঙ্ক্ষীদের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *