বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

‘জেড’ ক্যাটাগরিতে ২২ কোম্পানির লেনদেন চলছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত দশটি খাতের মোট ২২ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আরামিট সিমেন্টস, আজিজ পাইপস, ডেল্টা স্পিনিং, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, জিবিবি পাওয়ার লিমিটেড, ইনটেক লিমিটেড, ইন্টারন্যাশনল লিজিং, কেয়া কসমেটিকস, খুলনা প্রিন্টিং, ন্যাশনাল টি, প্রিমিয়ার লিজিং, রিজেন্ট টেক্সটাইল, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড, রিং শাইন টেক্সটাইল, সাফকো স্পিনিং, স্ট্যান্ডার্ড সিরামিক, ঢাকা ডাইং, ইউনিয়ন ক্যাপিটাল, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ইয়াকিন পলিমার এবং জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সূত্র মতে, কোম্পানিগুলোকে ‘জেড’ ক্যাটাগরিতে হস্তান্তর করা হয়েছে। আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিগুলো ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন শুরু হয়েছে।

যে ২২ কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে যাচ্ছে তার মধ্যে বস্ত্র খাতের ৭টি, সিমেন্ট খাতের ১টি, জ্বালানী ও বিদ্যুৎ খাতের ১টি, আর্থিক খাতের ৫টি, আইটি খাতের ১টি, প্রকৌশল খাতের ৩টি, ঔষধ ও রসায়ন খাতের ১টি, কাগজ খাতের ১টি, খাদ্য খাতের ১টি এবং সিরামিক খাতের ১টি কোম্পানি।

এর আগে ডিএসইতে ‘জেড’ ক্যাটাগরিতে কোম্পানির সংখ্যা ছিল ২৭টি। নতুন করে আরও ২২টি কোম্পানি যুক্ত হওয়ায় রোববার (১৮ ফেব্রুয়ারি) থেকে ডিএসইতে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯টি।

উল্লেখ্য, নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হওয়া, ছয় মাসের বেশি সময় ধরে বন্ধ থাকা এবং সম্পদের চেয়ে দায় বেশি থাকায় কোম্পানিগুলোকে ’জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *