মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
এক্সক্লুসিভ

জেড ক্যাটাগরি নিয়ে বিএসইসির নতুন নির্দেশনা

পুঁজিবাজারে জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত করা যেসব কোম্পানি ইতোমধ্যে অনুমোদিত লভ্যাংশের ন্যূনতম ৮০ শতাংশ বিতরণ সম্পন্ন করেছে সেসব কোম্পানির ক্যাটাগরি স্থানান্তরের নির্দেশ নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। স্টক এক্সচেঞ্জসমূহকে এ নির্দেশ দিয়েছে বিএসইসি।
রবিবার (২০ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯২৭ তম জরুরি কমিশন সভায় এ নির্দেশ দেওয়া হয়। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সভায় পুঁজিবাজারে জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত যেসব কোম্পানি ইতোমধ্যে অনুমোদিত লভ্যাংশের ন্যূনতম ৮০ শতাংশ বিতরণ নিশ্চিত করেছে, সেসব কোম্পানিকে জেড ক্যাটাগরি হতে প্রযোজ্য ক্যাটাগরিতে পরিবর্তন করার জন্য স্টক এক্সচেঞ্জসমূহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও, সভায় কমিশন কর্তৃক নিবন্ধিত বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের নামে ‘পিএলসি’ যুক্ত করার জন্য নাম পরিবর্তন জনিত কোন ধরণের ফি আদায় না করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *