জেড’ থেকে আগের ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ফেরানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হলোঃ ফেডারেল ইন্স্যুরেন্স এবং দেশ গার্মেন্টস।
জানা গেছে, সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ায় ফেডারেল ইন্স্যুরেন্স ‘এ’ ক্যাটাগরিতে এবং বিনিয়োগকারীদের ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ায় দেশ গার্মেন্টসকে ‘বি’ ক্যাটাগরিতে ফেরানো হয়েছে।
আজ ০২ অক্টোবর (বুধবার) থেকে ফেডারল ইন্স্যুরেন্স ‘এ’ ক্যাটাগরিতে আর দেশ গার্মেন্টস ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হবে।
