বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

জেড থেকে ‘বি’ ক্যাটাগরিতে ফিরলো দুই কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্যাটাগরির উন্নতি হয়েছে। কোম্পানি দুইটি হিসাববছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ সম্পন্ন করায় জেড ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
কোম্পানি দুটি হচ্ছে- ইনটেক লিমিটেড, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ইনটেক লিমিটেড গত ৩০ জুন,২০২৪ সমাপ্ত সময়ের জন্য ০ দশমিক ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আর গত ৩০ জুন,২০২৪ সমাপ্ত সময়ের জন্য বিডি থাই ০ দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘বি’ ক্যাটাগরিতে ফিরেছে।
আগামীকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিগুলো ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
এর আগে, আলোচ্য দুটি কোম্পানিসহ বেশকিছু কোম্পানিকে বিএসইসির নির্দেশনা মোতাবেক জেড ক্যাটাগরিতে পাঠায় ডিএসই। তবে পরেক্ষণে বিএসইসি এসব কোম্পানি নিয়ে নতুন সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী যেসব কোম্পানি লভ্যাংশ ৮০ শতাংশ বিতরণ সম্পন্ন করবে সেসব কোম্পানিকে প্রযোজ্য ক্যাটাগরিতে স্থানান্তরের করবে স্টক এক্সচেঞ্জ। এর পেক্ষিতে কোম্পানি দুটির ক্যাটাগরি উন্নীত করা হয়েছে।
তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে এসব কোম্পানিগুলোকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *