ঝিনাইদহে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কর্তৃক মৃত্যু দাবির চেক হস্তান্তর
ঝিনাইদহ, ১৩ই আগস্ট: বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর ঝিনাইদহ শাখার উদ্যোগে সম্মানিত গ্রাহক মৃত কনস্টেবল আক্তারুজ্জামান এর মৃত্যু দাবি
বাবদ তার নমিনিকে ৩,১৪,২৫৯ (তিন লক্ষ চৌদ্দ হাজার দুইশত ঊনষাট) টাকার চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঝিনাইদহ জেলা
শাখার সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান মো. আমিন হেলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন ঝিনাইদহ চেম্বারের প্রাক্তন সভাপতি নাসিম উদ্দীন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম এম মনিরুল আলম তপন এবং বিশিষ্ট ব্যাংকার নূরুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির ডেপুটি প্রজেক্ট হেড হাবিবুর রহমান এবং ঝিনাইদহ অফিস ইনচার্জ মো. শাহিন আলম।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম এ মজিদ জাতীয় অর্থনীতি ও পরিবারের আর্থিক নিরাপত্তায় বীমা খাতের গুরুত্ব তুলে ধরেন। একই সাথে দ্রুততম সময়ে
গ্রাহকের মৃত্যু দাবি পরিশোধ করায় বেঙ্গল ইসলামি লাইফ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
গেস্ট অব অনার মো. আমিন হেলালী কোম্পানির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, বেঙ্গল ইসলামি লাইফ শুধু আর্থিক নিরাপত্তাই নিশ্চিত করছে না, বরং দেশের
শিক্ষিত বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতেও বিশেষ ভূমিকা রাখছে।
ঝিনাইদহ চেম্বারের প্রাক্তন সভাপতি নাসিম উদ্দিন বেঙ্গল ইসলামি লাইফের সেবার মানের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও গ্রাহকসেবার এই ধারাবাহিকতা অব্যাহত
রাখার আহ্বান জানান। বিশিষ্ট ব্যাংকার নূরুল ইসলাম ব্যাংক ও বীমা খাতের মৌলিক পার্থক্য ব্যাখ্যা করে সাধারণ মানুষের জীবনে বীমার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম এম মনিরুল আলম তপন বলেন, বেঙ্গল ইসলামি লাইফ সারা দেশব্যাপী শরি’আহ ভিত্তিক তাকাফুল লাইফ, তাকাফুল
স্বাস্থ্য ও তাকাফুল পেনশন স্কিমের মাধ্যমে গ্রাহকদের হাসপাতালের চিকিৎসা খরচ, সন্তানদের পড়াশোনা ও পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতে কাজ করে
যাচ্ছে। এছাড়া ডিজিটাল অ্যাপসের মাধ্যমে দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা প্রদান করা হচ্ছে।
তিনি সবাইকে নিশ্চিন্তে বেঙ্গল ইসলামি লাইফ থেকে বীমা সেবা গ্রহণের আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে ঝিনাইদহ শহরের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত গ্রাহকবৃন্দ এবং কোম্পানির বীমাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
