বুধবার, জুলাই ১৫, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

টপটেন গেইনারে আট মিউচুয়াল ফান্ড

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০১ কোম্পানির মধ্যে ১১৯ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২২ এপ্রিল) ফান্ডটির ইউনিট দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪০ পয়সা বা ৯ দশমিক ৭৬ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারদর বেড়েছে আগের দিনের তুলনায় ৪ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৩১ শতাংশ। আর ৩০ পয়সা বা ৯.০৯ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড।

এছাড়া, আজ ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য ফান্ডগুলো হলো- পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, কে অ্যান্ড কিউ, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *