রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
এক্সক্লুসিভ

টপটেন গেইনারে বিমা খাতের আধিপত্য

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় আধিপত্য ছিল বিমা খাতের। আজ টপটেন গেইনার তালিকার ৬টিই ছিল বিমা খাতের প্রতিষ্ঠান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি শেয়ারদর বৃদ্ধি পেয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের। কোম্পানিটির এদিন শেয়ারদর ৩ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৩৩ টাকা দরে লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ারদর আজ ৯ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে। তৃতীয় স্থানে থাকা এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ।
দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, পিপুলস ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, ইভিন্স টেক্সটাইল এবং জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *