রবিবার, জুলাই ১৯, ২০২৬
বীমা

ট্রাস্ট ইসলামী লাইফের সর্বোচ্চ দর পতন

সপ্তাহে দ্বিতীয় কার্য দিবসে সোমবার (০৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ দর পতনের শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার দর ৯.৯৮ শতাংশ পতনের মাধ্যমে সর্বোচ্চ তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে দর পতনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৬.৯৫ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৬.৭১ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৪৯ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৬.৪৫ শতাংশ, ইনটেকের ৬.০৭ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৯৪ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৫.৮৮ শতাংশ, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৫.৮৮ শতাংশ ও পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.৮৮ শতাংশ শেয়ার দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *