বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

ডাচ-বাংলা ব্যাংকের ইপিএস কমেছে ৭৮ শতাংশ

পুঁজিবাজার প্রেস.কম : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক পিএলসি গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ৭৮ শতাংশ।
মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৭৮ পয়সা।
অর্থছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৯ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ২ টাকা ১১ পয়সা।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৯ টাকা ৫১ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৩৮ টাকা ৭৩ পয়সা।
৩০ জুন,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫৩ টাকা ৪৫ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *