বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

ডায়নামিক সানের শেয়ার অধিগ্রহণ করবে প্যারামাউন্ট টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির পরিচালনা পর্ষদ ডায়নামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডের ১১ শতাংশ শেয়ার অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, পাবনায় ডায়নামিক সানের ১০০ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্টের প্রতিটি শেয়ার ৮ টাকা ৭০ পয়সা করে মোট ১৩ লাখ ৯১ হাজার ৮০৭টি শেয়ার কিনবে প্যারামাউন্ট টেক্সটাইল। যার মোট মূল্য হবে ১ কোটি ২১ লাখ টাকা।
উল্লেখ্য, বর্তমান সোলার পাওয়ারটির ৪৯ শতাংশ মালিকানা রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের। আর ১১ শতাংশ কেনার পর হবে ৬০ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *