ডিএসইতে ইন্টারনাল অডিটের প্রধান হিসেবে যোগ দিলেন তাজুল ইসলাম, এসিসিএ
পুঁজিবাজার প্রেস.কম ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-তে ইন্টারনাল অডিট বিভাগের প্রধান হিসেবে যোগদান করেছেন তাজুল ইসলাম, এসিসিএ। তিনি মহাব্যবস্থাপক পদমর্যাদায় আজ ২৪ আগস্ট ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
তাজুল ইসলাম একজন চার্টার্ড সার্টিফাইড একাউন্ট্যান্ট (এসিসিএ)। আন্তর্জাতিক উন্নয়ন, ব্যাংকিং খাতের আর্থিক ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স ও ফ্রড এনালাইসিসে তাঁর ১৩ বছরের অভিজ্ঞতা রয়েছে।
ডিএসইতে যোগদানের পূর্বে তিনি ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইউএসএআইডি বাংলাদেশে ফাইন্যান্স অ্যান্ড কমপ্লায়েন্স স্পেশালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ইউএসএআইডি’র ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কো-অর্ডিনেটর, যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকায় ভিসা অ্যানালিস্ট এবং রয়েল ব্যাংক অব স্কটল্যান্ড, যুক্তরাজ্যে ফাইন্যান্সিয়াল ক্রাইম অ্যাসোসিয়েট পদে দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে তিনি অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি (Oxford Brookes University), যুক্তরাজ্য থেকে ২০১৩ সালে অ্যাপ্লায়েড অ্যাকাউন্টিং-এ বিএসসি (অনার্স) ডিগ্রি অর্জন করেন। এরপর ২০১৪ সালে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট-এ এমবিএ এবং ২০১৫ সালে লিভারপুল হোপ ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল রিলেশনস-এ এমএ সম্পন্ন করেন। পরবর্তীতে ২০২৩ সালে তিনি চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্ট (ACCA) ডিগ্রি অর্জন করেন।
