ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে তুংহাই নিটিং এন্ড ডাইংয়ের।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৪০ পয়সা বা ৯.৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ৬০ পয়সায়। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৪ টাকা ৭০ পয়সা বা ৭.৬৫ শতাংশ, দাঁড়িয়েছে ৬৬ টাকা ১০ পয়সায়।
আর ৬ টাকা ৬০ পয়সা বা ৭.৩৩ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সমতা লেদার কমপ্লেক্স, দিনশেষে যার দর দাঁড়ায় ৯৬ টাকা ৬০ পয়সায়।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস ৫.৮৮ শতাংশ, বাংলাদেশ অটোকারস ৫.৮৫ শতাংশ, আরগন ডেনিমস্ ৫.৬১ শতাংশ, প্রিমিয়ার লিজিং ৫.২৬ শতাংশ, সায়হাম টেক্সটাইল মিলস্ ৪.৯৪ শতাংশ, এপেক্স ট্যানারি ৪.৮৬ শতাংশ ও ফ্যামিলিটেক্স ৪.৫৫ শতাংশ দর বেড়েছে।
