শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে আজিজ পাইপস

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১১ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে আজিজ পাইপসের।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৮ টাকা ৬০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৪ টাকা ৯০ পয়সায়। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আনলিমা ইয়ার্ন ডাইংয়ের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ৯.৭৭ শতাংশ, দাঁড়িয়েছে ২৮ টাকা ১০ পয়সায়।

আর ১ টাকা ৭০ পয়সা বা ৯.৭১ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে বসুন্ধরা পেপার মিলস, দিনশেষে যার দর দাঁড়ায় ১৯ টাকা ২০ পয়সায়।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এস. আলম কোল্ড রোল্ড স্টিলস ৯.৬৫ শতাংশ, ন্যাশনাল ব্যাংক ৯.০৯ শতাংশ, এবি ব্যাংক ৭.৩২ শতাংশ, অলটেক্স ৭.১১ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি ৬.৬৭ শতাংশ, জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ ৬.৬৫ শতাংশ ও আটলাস বাংলাদেশ ৫.৯০ শতাংশ দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *