× Pujibazarpress - Follow Us
বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইতে দুই ঘণ্টায় ৪২৬ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ৪২৬ কোটি টাকা।

 

 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

 

বুধবার (২৫ নভেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘন্টায় অর্থাৎ দুপুর ১২টা ০২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ০ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৮৮ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ০৭৫ এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৩০ পয়েন্ট কমে ২ হাজার ১১১ পয়েন্টে অবস্থান করেছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৪২৬ কোটি ৬১ লাখ ০৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৬ টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টি কোম্পানির শেয়ারদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *