সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইতে লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১৯ অক্টোবর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ব্যাংক পিএলসি।

এদিন কোম্পানিটির ২৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

কোম্পানিটির ২৩ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২০ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস পিএলসি।

লেনদেনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও রয়েছে সিটি ব্যাংক পিএলসি, সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড, মতিন স্পিনিং মিলস পিএলসি, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, সোনালী আঁশ লিমিটেড এবং শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *