ডিএসইতে লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১১ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স। আজ কোম্পানিটির ৩২ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৬৯ লাখ ৪৪ হাজার টাকার।
১৯ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এনভয় টেক্সটাইলস।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ডরিন পাওয়ার সিস্টেমস, সায়হাম টেক্সটাইল মিলস্, মালেক স্পিনিং মিলস, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, বারাকা পতেঙ্গা পাওয়ার এবং মতিন স্পিনিং মিলস।
