ডিএসইতে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার (১৮ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস্ পিএলসি। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৮ কোটি ১৪ লাখ টাকার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।
আজ কোম্পানিটির কোটি ৬৯ লাখ ৯২ হাজার ৬২৪ টি শেয়ার হাত বদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৬০ লাখ টাকার।
লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।
আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ২৬ লাখ টাকার।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্র্যাক ব্যাংক পিএলসি ১৯ কোটি ২০ লাখ টাকার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ১৯ কোটি ০৬ লাখ টাকার, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১৭ কোটি ৫০ লাখ টাকার, ডরিন পাওয়ার জেনারেশন্স এন্ড সিস্টেম ১৭ কোটি ০২ লাখ টাকার, শাইনপুকুর সিরামিকস পিএলসি ১৬ কোটি ৯৯ লাখ টাকার, সিটি ব্যাংক পিএলসি ১৬ কোটি ৯৫ লাখ টাকার এবং বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ১৬ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
