মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভ

ডিএসইতে সপ্তাহজুড়ে উত্থান, লেনদেন ৬৭১ কোটি টাকা বাড়লো

গত সপ্তাহে (৯ জুলাই-১৩ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৭১ কোটি টাকার বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে ডিএসইতে ৪ হাজার ২৫৭ কোটি ২২ লাখ ২৭ হাজার ২৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫৮৫ কোটি ৭৪ লাখ ৮২ হাজার ১৫৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৬৭১ কোটি ৪৭ লাখ ৪৪ হাজার ৮৭২ টাকা বা ১৮ দশমিক ৭৩ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ০ দশমিক ১০ শতাংশ বা ৬ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৪১ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৭ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ১৬ পয়েন্ট বা ০ দশমিক ৩০ শতাংশ বেড়েছে।

সপ্তাহ শেষে ডিএসইতে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬১ হাজার ১৯৫ কোটি ৫১ লাখ ০৬ হাজার ৭০৮ টাকায়। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৭১ হাজার ৩৩১ কোটি ০৫ লাখ ৭৩ হাজার ৮৭ টাকায়। সেই অনুযায়ী এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ১ দশমিক ৩১ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে ৪০৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ২৩টির। আর ১৯৪টির দাম ছিল অপরিবর্তিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *