ডিএসইতে সূচকের পতনের দিনে টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ
সূত্র মতে, বৃহস্পতিবার (২০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ০ দশমিক ৫৬ পয়েন্ট কমেছে। সূচকটি আজ বাজার শেষে ৬ হাজার ৩৬৫ পয়েন্টে দাড়িয়েছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএসইর শরীয়াহ্ সূচক ৪ দশমিক ৩৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ দশমিক ৪৯ পয়েন্ট কমে ২ হাজার ১৯৬ পয়েন্টে দাড়িয়েছে।
ডিএসইতে আজ মোট ৯৪৭ কোটি ০২ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৭৭ কোটি ৩৫ লাখ টাকা।
এদিন দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৬৮ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৩টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৮৬টি কোম্পানির। বাকি ৯৯টি কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।
