রবিবার, মে ৩১, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইরতে দেড় ঘণ্টায় আড়াইশ কোটি টাকা লেনদেন

সূত্র মতে, মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৩ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪১ পয়েন্টে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়ালো ২৫০ কোটি টাকার বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ১৯ এবং ‘ডিএস৩০’ সূচক ১ দশমিক ৫৩ পয়েন্ট কমেছে।

এসময় ডিএসইতে ২৫০ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এ সময়েরে মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫০টি কোম্পানির শেয়ারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *