রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইর ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১২ অক্টোবর) ব্লক মার্কেটে ৩২ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ১০ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ২২ লাখ ৪১ হাজার ৯৪৯ টি শেয়ার ৫৩ বার হাত বদলের মাধ্যমে ১০ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি জিকিউ বলপেনের ৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ইস্টার্ণ ব্যাংকের ১ কোটি ৮০ লাখ টাকার এবং তৃতীয় সর্বোচ্চ এবেক্সিমকো ফার্মার ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *