শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইর ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস শনিবার (১৭ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট ১৪ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, দিনটিতে ব্লক মার্কেটে কোম্পানিগুলোর মোট ২৩ লাখ ৮৪ হাজার ৭৩২টি শেয়ার ৪৩ বার লেনদেন হয়েছে। এসব লেনদেনের আর্থিক মূল্য দাঁড়িয়েছে ১৪ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে রয়েছে ফাইন ফুডস। কোম্পানিটির ৫ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা সায়হাম টেক্সটাইলের ৩ কোটি ৮৬ লাখ টাকার এবং তৃতীয় অবস্থানে থাকা গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের ১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *