ডিএসইর সপ্তাহের শেষ কার্যদিবসে সর্বোচ্চ দরপতন রিলায়েন্স ইন্স্যুরেন্সের
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩১৭টি কোম্পানির মধ্যে ৬৭টির শেয়ার দর কমেছে। এদিন রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রের খবর অনুযায়ী, রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের ক্লোজিং প্রাইস বুধবার আগের কার্যদিবসে ছিল ৬৯ টাকা ৬০ পয়সা। আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৬৭ টাকা ৬০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ২ টাকা বা ২ দশমিক ৮৭ শতাংশ।
মূল্য তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক অ্যাকসেসরিজের শেয়ার ২.৫ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা জুট স্পিনার্সের শেয়ার ২.৪২ শতাংশ কমেছে।
বৃহস্পতিবার অন্যান্য শীর্ষ হারে সেন্ট্রাল ফার্মা, লিগ্যাসি ফুটওয়্যার, ইউনিয়ন ক্যাপিটাল, মিডাস ফাইন্যান্সিং, আরামিত সিমেন্ট, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং লিব্রা ইনফিউশন।
