বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
এক্সক্লুসিভ

ডিএসই ও ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশে অরেঞ্জ ক্যাপিটাল ইনস্ট্রুমেন্ট চালু ও সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. এবং ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক মিসেস নুজহাত আনোয়ার এবং ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিসেস দুররীন শাহনাজ। ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এই অংশীদারিত্ব দেশের পুঁজিবাজারে অন্তর্ভুক্তিমূলক, জেন্ডার-স্মার্ট এবং জলবায়ু-সমন্বিত ইকোসিস্টেম গড়ে তোলার পথে একটি তাত্পর্যপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।আর্থিক ব্যবস্থায় আস্থা, স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা জোরদার করবে।
বৈশ্বিক সেরা অনুশীলন ও মানদণ্ড একীভূত করার মাধ্যমে অরেঞ্জ মুভমেন্ট বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করতে এবং বৈশ্বিক আর্থিক সংযোগ সুদৃঢ় করতে সহায়তা করবে, যেখানে ডিএসই দেশের অর্থনৈতিক পুনরুত্থান ও টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জের পরিচালক দেবাশীষ রায়, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেডের হেড অব কর্পোরেট এডভাইজরী অরুপ দত্ত, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হোসাইন, ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস, প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মোঃ আসিফুর রহমান, প্রধান আর্থিক কর্মকর্তা মোঃ আবিদ হোসেইন খান, এফসিএ, প্রধান রেগুলেটরী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শফিকুর ইসলাম ভূঁইয়া, এফসিএস এবং প্রোডাক্ট এন্ড মার্কেট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক সাইয়িদ মাহমুদ জুবায়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *