ডিএসই চেয়ারম্যানের পদত্যাগের দাবি ডিবিএর প্রেসিডেন্টের
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর পদত্যাগের দাবি করলেন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।
সোমবার (১২ আগস্ট) ঢাকা ক্লাবে আয়োজিত পুঁজিবাজারের বর্তমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
গত ১৫ বছরে বিএসইসি কার্যকরি কোনো পদক্ষেপ নিতে পারেনি জানিয়ে ডিবিএ প্রেসিডেন্ট বিএসইসির পর্ষদ সেই সঙ্গে ডিএসইর পর্ষদ পুনর্গঠনের দাবি জানান।
তিনি বলেন, গত ১৫ বছর পেশাগত দ্বায়িত্ব পালনে আমরা সবাই বাধাগ্রস্থ হয়েছে। তবে বর্তমান পুঁজিবাজারের উন্নয়নে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে বিএসইসি কার্যকরি কোনো পন্য আনতে পারেননি। বরং ফ্লোর প্রাইস দিয়ে পুঁজিবাজারকে বাধাগ্রস্ত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। গত ১৪ বছরে ডিএসইর সমস্ত ক্ষমতা খর্ব করা হয়েছে।
তিনি আরো বলেন, প্রতিটি রোড শোর মাধ্যমে দেশের টাকা ক্ষতি করা হয়েছে। আমরা রোড শোর শেত্বপত্র প্রকাশ করার দাবি জানাচ্ছি। একই সঙ্গে বিএসইসিতে সকল দুর্নীতিবাজদের বাদ দিতে হবে এবং এদের বিচার করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানের শুরুতে গণ-অভ্যুত্থানে নিহত শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়
