শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশে বোর্ড সভা ডাকল ৬ কোম্পানি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে। এজন্য কোম্পানি ৬টি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৬টি হলো- তিতাস গ্যাস, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স (বিজিআইসি), পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং প্রিমিয়ার লিজিং।

কোম্পানিগুলোর মধ্যে তিতাস গ্যাস ৩০ জুন, ২০২৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। আর ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স (বিজিআইসি), পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং প্রিমিয়ার লিজিং ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

আগামী ১৭ অক্টোবর বিকাল সাড়ে ৫টায় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ১৮ অক্টোবর বিকাল ৪টায় পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ও ৫টায় প্রিমিয়ার লিজিং, ১৯ অক্টোবর দুপুর আড়াইটায় বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, ২৬ অক্টোবর সন্ধ্যা সোয়া ৬টায় তিতাস গ্যাস এবং ২৯ অক্টোবর বিকাল ৩টায় ন্যাশনাল ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *