সোমবার, এপ্রিল ২০, ২০২৬
কোম্পানি সংবাদ

ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানিয়েছে ৫ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করার জন্য বোর্ড সভার তারিখ জানিয়েছে।

কোম্পানিগুলো হলো-ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ইউনিলিভার কনজিউমার, ইস্টার্ন ব্যাংক, ডিবিএইচ ফাইন্যান্স ও আইডিএলসি ফাইন্যান্স। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে ইস্টল্যান্ড ইন্সুরেন্সের বোর্ড সভা ৭ মার্চ বিকাল ৪টায়, ইউনিলিভার কনজিউমার কেয়ারের ৯ মার্চ বিকাল সাড়ে ৩টায়, ইস্টার্ন ব্যাংকের ১০ মার্চ বিকাল ৩টায়, ডিবিএইচ ফাইন্যান্স ১১ মার্চ বিকাল পৌনে ৫টায় এবং আইডিএলসি ফাইন্যান্সের ১২ মার্চ দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *