ডিভিডেন্ড পেয়েছে তিন কোম্পানির বিনিয়োগকারীরা
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির বিনিয়োগকারীরা কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ঘোষিত ডিভিডেন্ড পেয়েছে।
গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে কোম্পানিগুলো বিনিয়োগকারীদের কাছে প্রেরিত ডিভিডিন্ড পাঠানোর তথ্য প্রেরণ করেছে।
কোম্পানিগুলো হলো: গ্রামীণফোন, ফিনিক্স ইন্স্যুরেন্স ও তাকাফুল ইন্স্যুরেন্স।
শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোনের ৩০ জুন, ২০২৪ সমাপ্ত ছয় মাসের জন্য ঘোষিত অন্তর্বর্তী ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কছে প্রেরণ করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সময়ে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৬০ শতাংশ অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
ঘোষিত ডিভিডেন্ড বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।
