বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওরিজা এগ্রোর দুই বছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরে ১১ শতাংশ এবং ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে।

ঘোষিত ডিভিডেন্ড বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *