ডিভিডেন্ড পেল আইডিএলসির বিনিয়োগকারীরা
শেয়ারবাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্সের ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
