মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
কোম্পানি সংবাদ

ডিভিডেন্ড প্রেরণ করেছে দুই কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ২০২২-২৩ অর্থবছরের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হলো-মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ ও বাটা সু লিমিটেড।

কোম্পানি দুটির ক্যাশ ডিভিডেন্ড লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করেছে।

গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য মুন্নু এগ্রো মেশিনারিজ ৩৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। এর মধ্যে ৩ শতাংশ ক্যাশ। অন্যদিকে বাটা সু ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৩৩০ শতাংশ অন্তবর্তী ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *