মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
এক্সক্লুসিভ

ডেল্টা লাইফের তিন প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২২ সালের প্রথম তিন প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার (২০ মে) ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক শেষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ডের আকার ছিলো ৩ হাজার ৯৪৪ কোটি ৭০ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে লাইফ ফান্ডের পরিমাণ ছিলো ৩ হাজার ৮৬৬ কোটি ৯৯ লাখ টাকা। অর্থাৎ ২০২২ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ফান্ডের আকার বেড়েছে ৭৭ কোটি ৭১ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির ব্যয় ছিলো ২৬২ কোটি ৪৩ লাখ টাকা।

৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক শেষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ডের আকার ছিলো ৩ হাজার ৯৭৫ কোটি ৭৮ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে লাইফ ফান্ডের পরিমাণ ছিলো ৩ হাজার ৮৭৫ কোটি ২৪ লাখ টাকা। অর্থাৎ ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ফান্ডের আকার বেড়েছে ১০০ কোটি ৫৩ লাখ টাকা। আলোচ্য সময়ে বিমা প্রতিষ্ঠানটির ব্যয় ছিলো ২৫২ কোটি ৩০ লাখ টাকা।

৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিক শেষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ডের আকার ছিলো ৩ হাজার ৯৯০ কোটি ৮৬ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে লাইফ ফান্ডের পরিমাণ ছিলো ৩ হাজার ৮৭৪ কোটি ৫১ লাখ টাকা। অর্থাৎ ২০২২ সালের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ফান্ডের আকার বেড়েছে ১১৬ কোটি ৩৫ লাখ টাকা। আলোচ্য সময়ে লাইফ ফান্ডটির ব্যয় ছিলো ২২৮ কোটি ৯৪ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *