বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

ডেল্টা লাইফের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ২৭৫ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৫ আগস্ট) ডেল্টা লাইফের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫ টাকা ৩০ পয়সা বা ৫ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৯৫ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ৯৯৪ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আইসিবি।

বৃহস্পতিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, লিব্রা ইনফিউশন, আলহাজ টেক্সটাইল, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, নিউলাইন ক্লোথিংস, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *