বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

ডেসকোর তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড গত ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৮৯ পয়সা লোকসান হয়েছে। আগের বছর একই সময়ে ৩ টাকা ৬৫ পয়সা লোকসান হয়েছিল।

অন্যদিকে, প্রথম তিন প্রান্তিক মিলিয়ে (জুলাই’২৩-মার্চ’২৪) তথা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি ৬ টাকা ৮১ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৩ টাকা ৪৪ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ মার্চ,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪৩ টাকা ৫১ পয়সা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *