বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

ড্যাফোডিল কম্পিউটারসের শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল

পুঁজিবাজার প্রেস.কম : পুঁজিবাজারে তালিকাভুক্ত ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি তাদের সহযোগী প্রতিষ্ঠান ড্যাফোডিল ফ্যামিলি কনসার্নের নিকট থেকে নেওয়া ৪৬ কোটি ৭০ লাখ টাকার ঋণকে সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বৃদ্ধি তথা ইক্যুইটিতে রূপান্তরে যে প্রস্তাব দিয়েছিল, তা বাতিল করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি)।
মঙ্গলবার (২২ জুলাই) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৬৪ তম কমিশন সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (২৩ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি তার সহযোগী প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ড্যাফোডিল ফ্যামিলি কনসার্নের নিকট থেকে গৃহীত ৪৬ কোটি ৭০ লাখ টাকার ঋণকে প্রতিটি ১০ টাকা মূল্যে ৪ কোটি ৬৭ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বৃদ্ধি তথা ঋণকে ইক্যুইটিতে রূপান্তরের আবেদন কমিশন কর্তৃক নামঞ্জুরের সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *