মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
এক্সক্লুসিভ

ড্যাফোডিল কম্পিউটার্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে।
বুধবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৫৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ২৪ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৯ ডিসেম্বর । এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *