ঢাকা ডাইংয়ের বোর্ড সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত দা ঢাকা ডাইং এন্ড ম্যা্নুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ৩১ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।
